ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির সংস্কারপন্থীদের বাদ দিয়ে অন্যদের সংলাপের জন্য আমন্ত্রণ জানালে তা নির্বাচন কমিশনের ঘোষিত লক্ষ্যের পরিপন্থী হবে বলে মন্তব্য করেছেন 'সংস্কারপন্থী' নেতা আশরাফ হোসেন। তিনি আরো বলেছেন "বিএনপির সঙ্গে আলোচনা করতে হলে আমাদের সঙ্গেই বসতে হবে।"
শুক্রবার বিকেলে রাজধানীর সংসদ ভবন এলাকায় ন্যাম ফ্ল্যাটে নিজের বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশন খোন্দকার দেলোয়ারের নেতৃত্বাধীন বিএনপিকে আলোচনার আমন্ত্রণ জানাতে পারে
bdnews24