২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলে ও মেয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার কারাগার থেকে টেলিফোনে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রে অবস্থান করা ছেলে ও মেয়ের সঙ্গে মানবিক ও বিশেষ বিবেচনায় তাকে এই কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। শেখ হাসিনা ১৬ জুলাই ভোর রাতে গ্রেপ্তার হওয়ার পর ছেলেমেয়ের সঙ্গে কথা বলতে কারা কর্তৃপক্ষকে মৌখিকভাবে অনুরোধ জানিয়ে আসছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 04:21 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা,অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার কারাগার থেকে টেলিফোনে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রে অবস্থান করা ছেলে ও মেয়ের সঙ্গে মানবিক ও বিশেষ বিবেচনায় তাকে এই কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। শেখ হাসিনা ১৬ জুলাই ভোর রাতে গ্রেপ্তার হওয়ার পর ছেলেমেয়ের সঙ্গে কথা বলতে কারা কর্তৃপক্ষকে মৌখিকভাবে অনুরোধ জানিয়ে আসছিলেন। মেজর সামসুল হায়দার ছিদ্দিকী মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনা দুপুর ২টার কিছু আগে কন্যা এবং সন্ধ্যা পৌনে সাতটার দিকে পুত্রের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি তাদের সঙ্গে গড়ে সাত মিনিট করে কথা বলেছেন। শেখ হাসিনার পুত্র এবং কন্যা দুইজনেই আমেরিকায় আছেন।" সামসুল হায়দার ছিদ্দিকী জানান, "টিএন্ডটি ফোনের মাধ্যমে তিনি কথা বলেছেন। আর এজন্য তাকে বিশেষ কারাগারের নিচ তলায় নেমে আসতে হয়। কথা বলার সময় কারা কর্তৃপক্ষ ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ছিলেন। টেলিফোনে শেখ হাসিনা শুধু পারিবারিক কথা বলেছেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে তিনি বলেন, "জেল কোডে টেলিফোনে কথা বলার বিষয়টি তেমন সরাসরি ভাবে ঊল্লেখ নেই। তবে সাবেক প্রধানমন্ত্রীকে মানবিক এবং বিশেষ বিবেচনায় কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে।" কারাবন্দি অপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারাবন্দি দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর সঙ্গে দেখা করার বা কথা বলার সুযোগ দেওয়া হবে কিনা জানতে চাইলে কারা উপ-মহাপরিদর্শক জানান, খালেদা জিয়া এব্যাপারে তাদের কাছে মৌখিকভাবে আবেদন করেছেন। এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এলএইচ/এমএইচবি/২২১০ ঘ.