ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- উত্তরবঙ্গের মঙ্গা মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ওয়ার্কার্স পার্টি।
দলের সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস বুধবার এক বিবৃতিতে বলেন, পর পর দুদফা বন্যায় আক্রান্ত হয়ে উত্তরবঙ্গের কৃষক ও ক্ষেতমজুররা তীব্র খাদ্য সঙ্কটে রয়েছে। জরুরি পদক্ষেপ নেয়া না হলে আসন্ন মঙ্গার সময় উত্তর বাংলায় মানুষের কষ্ট আরো তীব্র হবে।
বিবৃতিতে মঙ্গা মোকাবেলার লক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ভিজিএফ-ভিজিডি কার্যক্রম চালু এবং কাবিখা-কাবিটা প্রকল্প চালুর জোর দাবি জানানো হয়।
পৃথক বিবৃতিতে বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর মাধ্যমে ঈদে ঘরমুখো মানুষের হয়রানির তীব্র নিন্দা জানানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১৮০৪ ঘ.
bdnews24