২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ঐকমত্যের সরকার' ধারণার সঙ্গে দেলোয়ারের দ্বিমত

আগামী দুই মেয়াদের জন্য ঐকমত্যের সরকার প্রতিষ্ঠায় বি চৌধুরীর প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বিএনপির নতুন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। 'প্রস্তাবটি স্পষ্ট নয়' মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের পর সংসদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। খোন্দকার দেলোয়ার বুধবার দুপুরে সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের বলেন, "আমাদের সংবিধানে ঐকমত্যের সরকার গঠনের কোনো বিধান নেই। বর্তমান সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলই সরকার গঠন করে থাকে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 08:24 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী দুই মেয়াদের জন্য ঐকমত্যের সরকার প্রতিষ্ঠায় বি চৌধুরীর প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বিএনপির নতুন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। 'প্রস্তাবটি স্পষ্ট নয়' মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের পর সংসদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। খোন্দকার দেলোয়ার বুধবার দুপুরে সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের বলেন, "আমাদের সংবিধানে ঐকমত্যের সরকার গঠনের কোনো বিধান নেই। বর্তমান সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলই সরকার গঠন করে থাকে।'' সোমবার সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী এক ইফতার পার্টিতে আগামী দুইটি মেয়াদ নির্বাচনের পর জাতীয় ঐকমত্যের সরকার গঠনের জন্য একমত হতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান। তার প্রস্তাবে আওয়ামী লীগসহ ১৪ দল, জাতীয় পার্টি, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন জানায়। বিএনপির সংস্কারপ