২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজি মামলা

৩ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ ও বিএনপি নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গার্মেন্টস কারখানার পরিত্যক্ত কাপড় (ঝুট) ব্যবসায়ী নূরুল ইসলাম রোববার রাতে ফতুল্লা মডেল থানায় এ মামলা দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 04:20 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ৩ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ ও বিএনপি নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গার্মেন্টস কারখানার পরিত্যক্ত কাপড় (ঝুট) ব্যবসায়ী নূরুল ইসলাম রোববার রাতে ফতুল্লা মডেল থানায় এ মামলা দায়ের করেন। গিয়াসউদ্দিনের সহযোগী আক্তার, জামান, সেলিম, বিল্লাল, স্বপন ও মিনুজকেও এ মামলার আসামি করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হাসান জানান, গিয়াসউদ্দিন সাংসদ থাকাকালে ভয়ভীতি দেখিয়ে নূরুল ইসলামের কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা আদায় করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। মামলাটি গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। গত ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর এ পর্যন্ত গিয়াসউদ্দিনের বিরুদ্ধে মোট ১৯টি মামলা হয়েছে। গত ২৮ ফেব্র"য়ারি তিনি আদালতে আত্মসমর্পণ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২১২ ঘ.