ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতির দায়ে বিএনপির সাবেক সাংসদ আলী আসগর লবীকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দুর্নীতিতে স্বামীকে সহযোগিতার জন্য লবীর স্ত্রী খুশনুদ আসগরকেও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
লবীর ১৩ বছরের সাজার মধ্যে অবৈধভাবে সম্পত্তি অর্জনের জন্য ১০ বছর সশ্রম এবং সম্পত্তির তথ্য গোপন করার অপরাধে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজা একটি শেষ হলে অপরটি কার্যকর হবে। এ কারণে তাকে ১৩ বছরই কারাদন্ড ভোগ করতে হবে।
রোববার দুপুরে সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন।
একই আদালত গত ৫ জুলাই আয়কর ফাঁকির অভিযোগে আলী আসগর লবীকে ৮ বছর কারাদণ্ড এবং ২৫ লাখ টাকা জরিমানা করে।
আসামিদের গ্রেপ্তারের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে উলে
bdnews24