২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া সুস্থ আছেন: কারা কর্তৃপক্ষ

সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে অন্তরীণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সুস্থ আছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। কারা উপ মহা-পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী শুক্রবার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খোঁজ-খবর নেওয়া হয়েছে। জ্বরে আক্রান্ত কিংবা অসুস্থ থাকার ব্যাপারে তিনি আমাদের কিছু বলেননি। আমরা সবসময় তার খোঁজ-খবর রাখছি। তিনি কোনো অসুবিধার কথা আমাদের বলেননি। তিনি এখন সুস্থ আছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2007, 09:21 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে অন্তরীণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সুস্থ আছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। কারা উপ মহা-পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী শুক্রবার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খোঁজ-খবর নেওয়া হয়েছে। জ্বরে আক্রান্ত কিংবা অসুস্থ থাকার ব্যাপারে তিনি আমাদের কিছু বলেননি। আমরা সবসময় তার খোঁজ-খবর রাখছি। তিনি কোনো অসুবিধার কথা আমাদের বলেননি। তিনি এখন সুস্থ আছেন।" সামসুল হায়দার সিদ্দিকী অপর বিশেষ কারাগারে অন্তরীণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বলেন, "কয়েকদিন আগে তিনি কানে ব্যথা অনুভব করেছিলেন, বিষয়টি আমাদের জানানোর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।" ওদিকে বৃহস্পতিবার বিকেলে বিশেষ কারাগারে অ্যাডভোকেট আহমেদ আজম খান খালেদা জিয়ার সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের বলেছিলেন, "ম্যাডাম জ্বরে আক্রান্ত, অসুস্থ।" শুক্রবার তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার বিকেলে বিশেষ কারাগারে ম্যাডামের সঙ্গে দেখা করার সময়ে তিনি আমাকে বলেছেন, তিনি অসুস্থ। জ্বরে আক্রান্ত। আর্থারাইটিসের ব্যথাও আছে। ম্যাডামের ডান হাতও ফুলে গেছে।" তিনি আরো বলেন, "দুর্নীতি দমন কমিশনের তিন কর্মকর্তা যখন সম্পত্তির হিসাব বিবরণীর বিষয়ে মাডামের সঙ্গে কথা বলছিলেন, তখন ম্যাডাম নিজেই দুদক কর্মকর্তাদের বলেছেন, তিনি অসুস্থ। গায়ে জ্বর। ডান হাত ফুলে রয়েছে। সেজন্য কয়েকদিন সময় চেয়েছিলেন। কিন্তু ওই কর্মকর্তারা সময় দিতে অপারগতা প্রকাশ করেন। পরে অবশ্য ম্যাডাম তাদের সব প্রশ্নের জবাব দেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এমএ/১৫১৫ঘ.