২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫ সন্দেহভাজনের নাম প্রকাশ

গুরুতর অপরাধের সঙ্গে সম্পৃক্ত ৩৫ জন সন্দেহভাজনের নামের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার বিকেলে কমিশনের কার্যালয়ে দুদক সচিব মোখলেস-উর রহমান সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা উল্লেখ করে বলেন, '' সন্দেহভাজন ৩৫ জনের নামের তালিকা প্রকাশ করেছে সরকার। এটি ৪র্থ তালিকা। কমিশন প্রাথমিক অনুসন্ধানের পর তাদের কাছে সম্পদের বিবরণ চাইবে। এরপর অসঙ্গতি পাওয়া গেলে কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 11:01 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গুরুতর অপরাধের সঙ্গে সম্পৃক্ত ৩৫ জন সন্দেহভাজনের নামের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার বিকেলে কমিশনের কার্যালয়ে দুদক সচিব মোখলেস-উর রহমান সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা উল্লেখ করে বলেন, '' সন্দেহভাজন ৩৫ জনের নামের তালিকা প্রকাশ করেছে সরকার। এটি ৪র্থ তালিকা। কমিশন প্রাথমিক অনুসন্ধানের পর তাদের কাছে সম্পদের বিবরণ চাইবে। এরপর অসঙ্গতি পাওয়া গেলে কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে।'' তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিচারপতি ফজলুল হক; বিএনপির নেতা ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা; সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন ও অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম; সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু; রেড ক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামাল; সাবেক সাংসদ সর্দার সাখাওয়াত হোসেন বকুল, ইলিয়াস আলী, ফজলুল হক মিলন, আবুল খায়ের ভূইঁয়া, জয়নাল আবেদীন (ভিপি জয়নাল) ও ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন; খুলনার মেয়র শেখ তৈয়বুর রহমান; সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছোট ছেলে শফিউর রহমান বাবু; বিআরটিসির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দোকার; শ্রীমঙ্গল পৌর সভার সাবেক চেয়ারম্যান মহসিন মিঞা ওরফে মধু; রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শীষ মোহাম্মদ; আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ও সৈয়দ সাজেদা চৌধুরী; সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসেন; সাবেক সাংসদ কাজী জাফরুল্লাহ ও এ কে এম রহমত উল্লাহ; এলডিপির মহাসচিব ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপিকা জাহানারা বেগম; জাতীয় পার্টির সাবেক সাংসদ মশিউর রহমান রাঙ্গা; সাবেক আইন সচিব আলাউদ্দিন সরদার; সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারি একান্ত সচিব আবদুল মতিন ও শামসুল আলম; এসেনসিয়াল ড্রাগ কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক হারুন আল রশিদ; সাবেক যোগাযোগ সচিব রেজাউল হায়াত; সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারি একান্ত সচিব আলাউদ্দিন চৌধুরী নাসিম; টেলিটকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল্লাহ; রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত শাখার পরিদর্শক আমীর খসরু; প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহমেদ এবং ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম ও সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। প্রসঙ্গত, ফেব্র"য়ারি মাসে দুদক প্রথম ৫০ জন সন্দেহভাজন দুর্নীতিবাজ ব্যক্তির তালিকা প্রকাশ করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমআইএম/এসকে/১৬২৬ঘ.