২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর পল্লবীতে সোমবার রাতে মো. জহিরুল ইসলাম মিন্টু খান (৩৩) নামে এক যুবলীগ নেতাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 08:14 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর পল্লবীতে সোমবার রাতে মো. জহিরুল ইসলাম মিন্টু খান (৩৩) নামে এক যুবলীগ নেতাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। মিন্টু পল্লবীর শহীদবাগ দুই নং ওয়ার্ড ইউনিট যুবলীগের সভাপতি ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা মো. কামাল খানের ছেলে। বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। পল্লবী থানার উপ-পরিদর্শক আবুল খায়ের বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ১১ টার দিকে পল্লবী কালাপানি বাজার থেকে বাসায় ফেরার পথে কয়েকজন সন্ত্রসী মিন্টুকে লক্ষ করে গুলি ছোঁড়ে। এতে তার পেটে দুই/তিনটি গুলি লাগে। এলাকাবাসীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান তিনি বেঁচে নেই। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। হাসপাতালে যাওয়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কালাপানি এলাকায় মিন্টুর অ্যাম্ব্রয়ডারির ব্যবসা আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/ডিডি/এমএইচবি/০১০২ ঘ.