২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদের হিসাব বিবরণীর মামলায় সা কা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র

সম্পদের বিবরণীতে তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হওয়ার অভিযোগ দায়ের করা মামলায় সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে এবং অর্থ আত্মসাতের মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের ৫ কর্মকর্তা বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 12:29 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পদের বিবরণীতে তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হওয়ার অভিযোগ দায়ের করা মামলায় সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে এবং অর্থ আত্মসাতের মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের ৫ কর্মকর্তা বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুপুরে কমিশনের উপপরিচালক মো. মানিরুজ্জামান খান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দুটি জমা দেন। মহানগর হাকিম মো. মিজানুর রহমান পরবর্তী আদেশের জন্য অভিযোগপত্র দুটি মুখ্য মহানগর হাকিমের কাছে পাঠিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, তিনি জ্ঞাত আয় বহির্ভূত ৯ কোটি ৪৫ লাখ ৫২ হাজার ৬৩২ টাকার সম্পদের মালিক হয়েছেন। এর মধ্যে ৯১ লাখ ৪২ হাজার ৪২৪ টাকার সম্পদের তথ্য তিনি হিসাব বিবরনীতে গোপন করেছেন। তিনি তার বিবরণীতে ১২ কোটি ৬০ লাখ ৮৪ হাজার টাকার সম্পদের হিসাব দিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। কমিশনের সহকারী পরিচালক এস এম এম আখতার হামিদ ভুঞা গত ১৩ জুন মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। সালাউদ্দিন কাদের চৌধুরীকে গত ৩ ফেব্র"য়ারি গভীর রাতে গ্রেপ্তার করে যৌথবাহিনী। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। নিয়ম ভেঙে ঋণ দেওয়ার মাধ্যমে ওরিয়েন্টাল ব্যাংকের ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওই ব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলাতেও সোমবার অভিযোগপত্র দিয়েছেন মো. মানিরুজ্জামান। এ মামলায় অভিযুক্তরা হলেন