২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিন আহম্মেদের ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা-৪ আসনের বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের ছোট ছেলে তানভীর আহমেদের বিরুদ্ধে এনবিআরের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 12:21 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা-৪ আসনের বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের ছোট ছেলে তানভীর আহমেদের বিরুদ্ধে এনবিআরের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডে আয়কর রিটার্র্ন দাখিল না করায় ও আয় গোপন করার অভিযোগ এনে সোমবার এনবিআর এর সহকারি কর কমিশনার মো. মনিরুজ্জামান ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে মামলা করলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলার আরজিতে বলা হয়, অভিযুক্ত তানভীর গত দুই করবর্ষে তার আয়কর রিটার্নে মোট ৩০ লাখ ২ হাজার ৪১১ টাকার আয় গোপন করেছেন এবং ২০০৬-২০০৭ করবর্ষে কোন রিটার্র্ন দাখিল করেননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এমএ/১৮০৯ঘ.