২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টা ফয়েজ খানকে সরিয়ে দেওয়া হচ্ছে ?

দ্বৈত নাগরিকত্বের কারণে শপথ না নেওয়া নবনিযুক্ত উপদেষ্টা ফয়েজ খানকে সরিয়ে দেওয়া হতে পারে-- বুধবার দিনভর এ গুজব ছিল দেশের প্রায় সব জায়গায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 06:06 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

উপদেষ্টা হিসেবে ফয়েজ খানের নাম চূড়ান্ত হয়েছে বলে সরকারের তথ্য অধিদপ্তর জানালেও একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তার জায়গায় নতুন উপদেষ্টা খোঁজা হচ্ছে।

ফয়েজ খানের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল ব্যারিস্টার মইনুল হোসেনকেও। তিনি শুধু বললেন,  “তাকে সরিয়ে দেওয়া হচ্ছে কিনা তা আমি জানি না।”

মইনুল অবশ্য স্বীকার করলেন, “ফয়েজ খানের যোগ্যতা সংক্রান্ত বেশকিছু তথ্য আমাদের হাতে এসেছে। তাকে যে কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল তা তিনি পারবেন কি--না সেই বিষয়টি নতুন করে ভেবে দেখা হচ্ছে।”

উপদেষ্টা হিসেবে মঙ্গলবার তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ ফয়েজ খানকে নিয়োগ চূড়ান্ত করা হলেও দেশের বাইরে থাকায় তিনি শপথ নিতে পারেননি।