যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখান
যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ রোববার সরাসরি প্রত্যাখান করেছে।
মার্কিন দূতাবাসের এক মুখপাত্র নফহবংি২৪.পড়স কে বলেন, “আমরা কখনোই জরুরি অবস্থা জারি করতে বলিনি। এ ব্যাপারে কোন পরামর্শও দেওয়া হয়নি।”
তিনি বলেন, “সংকট নিরসনে রাজনীতিবিদদের ব্যর্থতা যে আমাদের হতাশ করেছে সেটা আমরা বার বার বলেছি। তাদের ব্যর্থতার কারণেই জরুরী অবস্থা জারি হয়েছে। কিন্তুু এখন সামনে এগিয়ে যাওয়ার সময় হয়েছে।”
মুখপাত্র বলেন, “যত দ্রত সম্ভব সব দলের অংশগ্রহণে সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠানই হচ্ছে বাংলাদেশের জন্য যথার্থ সমাধান।”
ব্রিটিশ হাইকমিশনের এক মুখপাত্র নফহবংি২৪.পড়স কে বলেন, “আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছি না।
তিনি বলেন, “নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে কেবল এদেশের জনগণের। আর তাদের কাছ থেকেই আসতে হবে রাজনৈতিক অচলাবস্থা নিরসনের সিদ্ধান্তটি। দীর্ঘদিনের বন্ধু হিসেবে বাংলাদেশের সম্ভাবনা ও এদেশের জনগণের ওপর আমাদের আস্থা আছে।”
মুখপাত্র বলেন, “ আগামী দিনের উন্নয়নের স্বার্থে বাংলাদেশের গণতন্ত্র, সমৃদ্ধি ও স্থিতিশীলতার প্রতি আমাদের সমর্থন রয়েছে।”
তিনিও সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করে বলেন, “ নির্বাচনে সব দলের অংশগ্রহণের লক্ষ্যে একটি সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য ইতিবাচক মন নিয়ে আলোচনায় বসতে আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি অনুরোধ জানাচ্ছি।”
