২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির স্থায়ী কমিটির সভা রোববার

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক রোববার সন্ধ্যা ৭টায় বনানীর হাওয়া ভবনে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 08:58 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

এতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের পরবর্তী কর্মকৌশল নিয়ে আলোচনা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বনানীর হাওয়া ভবনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে নব নিযুক্ত তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, কে এম ওবায়দুর রহমান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, সহসভাপতি ব্যারিস্টার শাহজাহান ওমর, এম মোর্শেদ খান, ড. ওসমান ফারুক, ড. মঈন খান, লুৎফুজ্জামান বাবর প্রমুখ।