সমঝোতায় ব্যর্থ হওয়ায় ইয়াজউদ্দিনকে পদত্যাগের পরামর্শ দেন উপদেষ্টারা
জরুরি অবস্থা ঘোষণা ও প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দিতে ইয়াজউদ্দিন আহম্মেদকে পরামর্শ দিয়েছিলেন পদত্যাগী উপদেষ্টারা। জানাচ্ছেন এহসানুল হক বাবু ও আহমেদ দীপু।
দুই জোটকে একত্রে বসাতে ব্যর্থতা এবং আন্তর্জাতিক চাপের কারণে বুধবার রাতেই পদত্যাগ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তত্ত্বাবধায়ক সরকারের ১০ উপদেষ্টা।
নফহবংি২৪.পড়স এর প্রশাসন বিষয়ক প্রতিবেদক এহাসনুল হক বাবুর সঙ্গে এসব বিষয়ে কথা বলেছেন সদ্য পদত্যাগী ৯ উপদেষ্টার ছয়জন। কিছু বিষয়ে নিজস্ব মতামত খোলাখুলি বললেও অনেক কথাই বলেছেন নামপ্রকাশ না করার শর্তে।
বৃহস্পতিবার বিকালে সদ্য বিলুপ্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে ১০ উপদেষ্টা তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা ইয়াজউদ্দিন আহম্মেদকে জানিয়ে দেন।
সফিকুল হক চৌধুরী বলেন, “রাজনৈতিক সংকট নিরসনে আমরা প্রধান দুই জোটকে একসঙ্গে বসানোর সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। নির্ধারিত ৯০ দিনের বাইরে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার ক্ষেত্রেও দেখা দেয় বিভিন্ন আইনগত জটিলতা।”
উদ্ভূত পরিস্থিতিতে সমস্যা সমাধানে জরুরি অবস্থা জারি করা ছাড়া বিকল্প কোন ব্যবস্থা ছিল না বলে তিনি মন্তব্য করেন।
সফিকুল হক চৌধুরী আরো বলেন, “ড. ইয়াজউদ্দিন আহম্মদের পদত্যাগের পর প্রধান উপদেষ্টার পদ যাতে শূণ্য না হয় সেজন্য জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে বিচারপতি ফজলুল হককে ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।”
মেজর জেনারেল (অবঃ) রহুল আলম চৌধুরী বলেন,“দেশের অর্থনীতি, আইন--শৃংখলা পরিস্থিতি, জনগণের দুর্ভোগ ও দাতাগোষ্ঠী Ñ এ চারটি বিষয় বিবেচনায় এনে আমরা প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছিলাম।”
তিনি বলেন,“নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পুর্ণাঙ্গ সংস্কার করে তত্ত্বাবধায়ক সরকারের নতুন উপদেষ্টা পরিষদ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।যত দ্রুত সম্ভব নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাটা জাতির জন্য মঙ্গলজনক হবে বলে আমি মনে করি।”
ইয়াসমীন মুর্শেদ বলেন, “রাজনৈতিক সংকট সমাধানে আমরা সবধরনের প্রচেষ্টা চালিয়েছি।সফল হয়েও শেষ পর্যন্ত পারিনি।উদ্ভূত পরিস্থিতিতে গত পরশু (বুধবার) আমরা নতুন পথ খুঁজতে থাকি এবং আমাদের করণীয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেই। এ সিদ্ধান্তেআমরা ১০ উপদেষ্টা একমত পোষণ করি।”
এম আজিজুল হক বলেন, “দেশের বৃহত্তর স্বার্থে আমরা পদত্যাগ করেছি। সংবিধান সমুন্নত রেখে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এতে জাতির মঙ্গল হবে বলে আমি মনে করি।”
অধ্যাপক মোহাম্মদ মঈন উদ্দিন খান বলেন, “নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ায় আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়েছে।এতে জাতি উপকৃত হবে বলে আমি মনে করি।”
ধীরাজ কুমার নাথ বলেন “আমি পদত্যাগ করেছি।এ মুহূর্তে এর বেশি আর কোন মন্তব্য করতে চাই না।”
