মহাজোটের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার
জরুরি অবস্থা জারির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট হরতাল অবরোধসহ তাদের পূর্বঘোষিত আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করেছে।
শুক্রবার সুধাসদনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সভা শেষে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, “আমরা হরতাল, অবরোধসহ সকল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি। আমরা জরুরি অবস্থা পর্যবেক্ষণ করছি।”
