নির্বাচনী দায়িত্ব পালন না করলে ব্যবস্থা নেওয়া হবে : নির্বাচন কমিশন সচিব
নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার বলেছেন, যে সব সরকারি কর্মকর্তা-- কর্মচারী নির্বাচনী দায়িত্ব পালন করবেন না, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
বুধবার দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের বিভিন্ন প্রশ্নের জবাবে আব্দুর রশীদ সরকার বলেন, নির্বাচনী দায়িত্ব পালন করবেন না বলে যারা ঘোষণা দিয়েছেন তারা শৃংঙ্খলা ভঙ্গ করেছেন।
তিনি বলেন, “সরকারি যেসব কর্মচারি বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত তাদের এ ধরনের কোনো কিছু করার সুযোগ নেই।”
নির্বাচনী দায়িত্ব যারা পালন করবে তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন কীভাবে-Ñএই প্রশ্নের জবাবে তিনি বলেন, “সার্বিকভাবে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তার মধ্যেই নির্বাচনী দায়িত্ব পালনকারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরই মধ্যে সশস্ত্র বাহিনী নিয়োগ করা হয়েছে। সেনাবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি আইন-- শৃংঙ্খলার বিষয়টিও দেখবে।”
“৫০ শতাংশ ভোট পড়লেই নির্বাচন গ্রহণযোগ্য হবে”-- ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের এই মন্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করে সচিব বলেন, “নির্বাচনের যে আইন আছে তাতে কোথাও সংজ্ঞা দেওয়া হয়নি যে কত শতাংশ ভোট পড়লে নির্বাচন গ্রহণযোগ্য হবে, আর কত শতাংশ হলে হবে না।”
দেশের কয়টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও কোন জেলায় আইন--শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতো সদস্য রয়েছেÑ এই প্রশ্নের জবাবে তিনি বলেন,“ঝুুঁকিপূর্ণ ভোটকেন্দ্র কয়টি সেটা এখনও নির্ধারণ করা হয়নি। আর আইন-- শৃংঙ্খলার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে জানায়নি।”
নির্বাচনে সব দল অংশ না নিলে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক নাও পাঠাতে পারে বলে যে মন্তব্য করেছে সে প্রসঙ্গে সচিব বলেন, “আমরা এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানতে পারিনি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি চেয়ে বুধবারেও বিভিন্ন সংস্থার চিঠি আমাদের কাছে এসেছে।”
একতরফা নির্বাচন হলে তা সুষ্ঠু হবে কিÑ এই প্রশ্নের জবাবে আব্দুর রশীদ বলেন, “নিরপেক্ষ নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। ভোটের দিন যদি প্রার্থীরা ভোটারদেরকে না আনতে পারে, সেটা তাদের বিষয়।”
রশীদ জানান, নির্বাচন কমিশনের সঙ্গে ডাক, বিদ্যুৎ, টেলিযোগাযোগসহ সেবাখাত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বিভাগীয় প্রধানদের একটি উচ্চ পর্যয়ের বৈঠক হয়েছে। নির্বাচনের আগে ও পরে নির্বাচন সংক্রান্ত তথ্য যাতে নিরবচ্ছিন্নভাবে পাঠানো যায়, সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
