২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্রহনযোগ্য’ নির্বাচন করতে বঙ্গভবনে বার্নসের ফোন

বাংলাদেশে একপাক্ষিক কোনো নির্বাচন মেনে নেবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নস তার দেশের অবস্থান টেলিফোন করে জানিয়ে দিয়েছেন বঙ্গভবনকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 02:25 AM

Updated : 26 Apr 2022, 01:56 PM

সরকারের দায়িত্বশীল একটি সূত্র সোমবার জানিয়েছে, নিকোলাস বার্নস শনিবার ওয়াশিংটনে রাষ্ট্রদূত শমসের মবিন  চৌধুরীর সঙ্গে বাংলাদেশেরর্ জনৈতিক সংকট নিয়ে আলেচনা করেন।

বার্নস সব দলের অংশগ্রহনমূলক নির্বাচনের ব্যাপারে চাপ দিয়েছেন কিনা কিম্বা তার সঙ্গে দেখা করেছেন কিনা -- নফহবংি২৪.পড়স এর এ প্রশ্নের  সরাসরি জবাব দেননি শমসের মবিন।

নফহবংি২৪.পড়স এর টেলিফোনে করা প্রশ্নের জবাবে তিনি বলেন,“আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নিয়মিতই আলাপ হচ্ছে। নানা রকমের বিষয় নিয়ে আমাদের মধ্যে কথা হয়।”

তবে বার্নসের বঙ্গভবনে ফোন করার বিষয়টি নিশ্চিত করেননি তিনি।

নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে শমসের মবিন বলেন,“তারা সব দলের অংশগ্রহনমূলক ভোটাভুটি দেখতে আগ্রহী।”

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া বিউটেনিস ইতিমধ্যেই পরিষ্কার করে বলে দিযেছেন য়ে, একপক্ষীয় নির্বাচন আর্ন্তজাতিক সম্প্রদায়ের কাছে গ্রহনযোগ্য হবে না।