২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার সচেতনতা প্রকল্পের জন্য ৬ কোটি ৬৮ লাখ টাকা চেয়েছে নির্বাচন কমিশন

নবম জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে নির্বাচন কমিশন (ইসি) সরকারের কাছে ভোটার সচেতনতা প্রকল্পের মোট বরাদ্দ ৯ কোটি টাকার মধ্যে অগ্রীম দুই তৃতীয়াংশ (৬ কোটি ৬৮ লাখ ) টাকা চেয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাজ্জাদুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 06:23 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

নির্বাচন কমিশন সূত্র জানায়, ‘নবম জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট ব্যাক্তিদের সক্ষমতা ও ভোটার সচেতনতা বৃদ্ধি’ প্রকল্পের ৬ কোটি ৬৮ লাখ টাকা ছাড় করার জন্য কমিশন অর্থ মন্ত্রণালয়কে সোমবার অনুরোধ জানিয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট ব্যাক্তিদের প্রশিক্ষণের পাশাপাশি ভোটারদের সচেতনতা বাড়ানোর জন্য এই অর্থ আগাম ছাড় করার অনুরোধ জানানো হয়। প্রকল্পটি ২০০৬--০৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভূক্ত রয়েছে।

নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে এই টাকার যথাযথ ব্যবহার হবে কিনা প্রশ্নের জবাবে অর্থ মন্ত্রণালয়ের একজন উর্দ্ধতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নফহবংি২৪.পড়স কে বলেন, “আমরা কী করতে পারি? নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ ছাড় করতে হবে।”       

তিনি বলেন, “এই স্বল্প সময়ের মধ্যে প্রায় ৭ কোটি টাকা কিভাবে খরচ করা সম্ভব তা প্রশ্নসাপেক্ষ।”

নির্বাচন কমিশন কর্মকর্তারা বলেছেন, নির্বাচন সংশ্লিষ্ট ব্যাক্তি ও ভোটারদের শিক্ষা দিতে তারা টেলিভিশন চ্যানেল এবং সংবাদপত্রসহ জনপ্রিয় গণমাধ্যমগুলো ব্যবহারের পরিকল্পনা করছেন।