২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরাদ্দের চারদিন পরেও কমিশন জানে না কে পেল কোন প্রতীক!

বর্তমান তফসিল অনুযায়ী নির্বাচন হতে মাত্র ১৩ দিন বাকি। সারা দেশে রিটানিং কর্মকর্তারা প্রতীকও বরাদ্দ করেছেন চারদিন হলো। অথচ নির্বাচন কমিশন বলতে পারছে না কোন রাজনৈতিক দল কী প্রতীক পেয়েছে!

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 07:33 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

কমিশন সচিব আবদুর রশীদ সরকার সোমবার নফহবংি২৪.পড়স কে জানান, এ সংক্রান্ত তথ্য বের করার জন্য কর্মকর্তারা কাজ করছেন। মঙ্গলবার নাগাদ পুরো তথ্য পাওয়া যাবে।

কয়টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে -- তা জানতে চাওয়া হলে অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া বলেন, একই প্রতীক জোটভূক্ত কয়েকটি রাজনৈতিক দল ব্যবহার করায় কয়টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে, তা বলা মুশকিল।

প্রসঙ্গত, সারাদেশের রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক রাজনৈতিক দলগুলোকে প্রতীক বরাদ্দ করে ৪ জানুয়ারি।

সূত্র জানায়, ২০০১ সালের নির্বাচনের সময় প্রতীক বরাদ্দ করার একদিন পরেই কমিশন প্রতীক বরাদ্দ বিষয়ক সব তথ্য সাংবাদিকদের কাছে সরবরাহ করে। মহাজোট নির্বাচন বর্জন করায় এবার কমিশনের নির্বাচনী কাজের চাপও গত বারের তুলনায় অনেক কম।

কমিশনের কর্মকর্তারা জানান, এবার বরাদ্দ করা উল্লেখযোগ্য প্রতীক হচ্ছে ‘ধানের শীষ’, ‘দাঁড়িপাল¬া’ ও ‘গামছা’। প্রতীক বরাদ্দ করার নিয়ম সম্পর্কে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, কমিশনের দেড়শটি প্রতীকের মধ্যে ৯৫টি নির্দিষ্ট রাজনৈতিক দলগুলোর জন্য সংরক্ষিত। ওই ৯৫টি প্রতীকের বাইরে বাকি ৫৫টি প্রতীক উন্মুক্ত। আবেদনের ভিত্তিতে এ সব প্রতীক অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীকে বরাদ্দ দেওয়া হয়। একই প্রতীকের জন্য একাধিক আবেদন থাকলে রিটার্নিং কর্মকর্তরা লটারি করে তা বরাদ্দ করেন।