২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার

নির্ধারিত ৯০ দিনের পর নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সর্বোচ্চ আদালতের মতামত নেওয়া হবে কিনা দিনভর এ আলোচনার পরিপ্রেক্ষিতে রোববার রাতে বঙ্গভবনে গিয়েছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. ফজলুল করিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 09:43 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

নফহবংি২৪.পড়স এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে বঙ্গভবনে যাওয়ার বিষয়টি রেজিস্ট্রার স্বীকার করলেও এ সম্পর্কে আর কিছু জানাতে অস্বীকৃতি জানান তিনি।

দায়িত্বশীল একটি সূত্র বলছে, উপদেষ্টাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির দপ্তর থেকেই রেজিস্ট্রারকে বঙ্গভবনে ডেকে পাঠানো হয়।

২২ জানুয়ারি নির্বাচন বর্জন ও প্রতিহত করতে মহাজোটের ডাকা টানা তিনদিনের অবরোধের প্রথম দিন উপদেষ্টা সফিকুল হক চৌধুরী দুপুরে সাংবাদিকদের বলেন, নির্বাচন পেছানোর সুযোগ আছে কিনা জানতে সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠানোর বিষয়ে উপদেষ্টারা উদ্যোগ নিচ্ছেন। তবে এ বিষয়ে দুই বিরুদ্ধ শিবিরের একমত হওয়ার প্রয়োজন আছে বলে তিনি জানান।

এর পরপরই তত্ত্বাবধায়ক সরকারের তিন উপদেষ্টা মাহবুবুল আলম, সফিকুল হক চৌধুরী এবং শোয়েব আহমেদ নির্বাচন পেছানোর বিষয়ে আলোচনা করতে মান্নান ভূঁইয়ার বাসায় যান।

বিকেল তিনটার পর বৈঠক শেষে বেরিয়ে উপদেষ্টা মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, তাঁরা ঈদের পর সৌজন্য সাক্ষাত করতে গিয়েছিলেন। অন্য দুই উপদেষ্টা এসময় কোনো কথা বলেননি।