২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহীদের বিরুদ্ধে এ সপ্তাহেই ব্যবস্থা নেবে বিএনপি

দলের সিদ্ধান্ত অমান্য করে যেসব নেতা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের বিরুদ্ধে এ সপ্তাহেই ব্যবস্থা নেবে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 07:30 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বিএনপির কয়েকটি সূত্র জানিয়েছে, বিদ্রোহী প্রার্থীদের একটি তালিকা ইতিমধ্যে চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে পাঠানো হয়েছে। বিদ্রোহীদের প্রথমে কারণ দর্শাও নোটিশ পাঠানো হবে। এরপর তাদেরকে চারদলীয় জোটের প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য অনুরোধ জানানো হবে। কেউ তা না মানলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

জানা গেছে, সারাদেশে প্রায় ৬০টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করে তা প্রত্যাহার করেনি।

বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়  নফহবংি২৪.পড়স-- কে বলেন,“চারদলীয় জোট ৩শ’ আসনেই চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। তার বাইরে অন্য কেউ বিএনপি বা চারদলীয় জোটের প্রার্থী নয়। বিদ্রোহী প্রার্থী বলে বিএনপির কোনো প্রার্থী নেই। কেউ থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”