২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহাব উল্লাহ রপ্তানী উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, ১০ উপসচিব পদে রদবদল

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সাহাব উল্লাহকে রপ্তানী উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 08:40 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

রপ্তানী উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দীন মোহাম্মদ সম্প্রতি অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যাওয়ায় তার শুণ্য পদে মো. সাহাব উল্লাহকে নিয়োগ করা হয়।

১৯৭৩ বিসিএস ব্যাচের কর্মকর্তা মীর শাহাবুদ্দীন গত ৪ ডিসেম্বর সচিব পদে পদোন্নতি পান এবং ৩১ জানুয়ারি এলপিআর-এ যান।

এদিকে ১০ জন উপসচিব ও সমমর্যাদার কর্মকর্তার পদে রোববার রদবদল করা হয়েছে। এদের মধ্যে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপসচিব কেএম ফরহাদ হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং ছয়জন ওএসডি উপসচিবকে পদায়ন করা হয়েছে।

উপ-ওয়াকফ প্রশাসক ডিএম গোলাম ফারুককে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব শাহজাদী আঞ্জুমান আরাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব নবীউল হক মোল্লাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

ওএসডি উপসচিব জসিমউদ্দিন আহমেদকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এবং ওএসডি উপসচিব হাফিজুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

ওএসডি উপসচিব মাহফুজুর রহমান সরকারকে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক, ওএসডি উপসচিব গোলাম মোস্তাফাকে ঢাকা ওয়াসার সচিব, ওএসডি উপসচিব অজিত কান্তি দাসকে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (এলএটিসি) উপ-পরিচালক এবং ওএসডি উপসচিব তাজুল ইসলাম চৌধুরীকে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপ-নিয়ন্ত্রক হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকা পূর্ত অডিট অধিদপ্তরের নিরীক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তা আক্কাস আলীকে সড়ক ও জনপথ অধিদপ্তরের ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবশিষ্টাংশ চার লেনে উন্নীতকারণ প্রকল্পের’ হিসাব রক্ষণ কর্মকর্তা এবং তথ্য অধিদপ্তরের তথ্য কর্মকর্তা একেএম কামরুল আহছানকে পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।