২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়া জোট নিয়ে নির্বাচনে মাইজভাণ্ডারী

নতুন একটি জোট গঠন করে নির্বাচনী দৌড়ে নামতে চান নজিবুল বশর মাইজভাণ্ডারী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2007, 12:30 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

সাবেক আওয়ামী লীগ সাংসদ বিএনপি হয়ে সর্বশেষ তরিকত ফেডারেশনের ব্যানারে বিকল্পধারা নেতৃত্বাধীন যুক্তফ্রন্টে যোগদানকারী এই নেতা শুক্রবার বিকেলে নফহবংি২৪.পড়স কে এমনই ইচ্ছার কথাই জানালেন।

ভারপ্রাপ্ত সিইসি মাহফুজুর রহমানের সঙ্গে শুক্রবার বিকেলে সাক্ষাত শেষে নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, “তরিকত ফেডারেশনের চেয়ারম্যান হিসেবে আমি শিগগিরই সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে নতুন একটি জোট গঠন করবো। নয়া এই জোটের নির্বাচনী প্রতীক হচ্ছে ‘ফুলের মালা’।”

তিনি বলেন, “নয়া এই জোটের আত্মপ্রকাশ করার সম্ভাবনা আছে ১০ জানুয়ারি ।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জোটের পক্ষ থেকে ২৭২ টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। কিন্তু নির্বাচনী প্রতীক নিয়ে  কোথাও কোথাও কিছু সমস্যা হচ্ছে। আর এই অভিযোগ জানাতেই আমি নির্বাচন কমিশনে এসেছিলাম।