২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বাত্মক উপায়ে ২২ জানুয়ারির নির্বাচন প্রতিহত করা হবে : মহিউদ্দিন

সর্বাত্মক উপায়ে ২২ জানুয়ারির নির্বাচন প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2007, 09:57 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালদীঘি ময়দানের পাশে জেলা পরিষদ সুপার মার্কেট চত্বরে শুক্রবার মহাজোটের এক বিক্ষোভ সমাবেশে তিনি এই ঘোষণা দেন।

 তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয়া হলে ষড়যন্ত্রকারীদের জ্বালিয়ে পুড়িয়ে চট্টগ্রাম ছাড়া করা হবে।

সামরিক বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, “নিজেদের কর্মকান্ডের মাধ্যমে আপনারা বিদেশে দেশের সুনাম বাড়িয়েছেন। কিন্তু বিএনপির লুটপাট করা অবৈধ সম্পদের দায় নিজেদের কাঁধে তুলে নেবেন না।” 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কাজী ইনামুল হক দানু, ওয়ার্কার্স পার্টির এটিএম নিজাম উদ্দিন, এলডিপির একরামুল করিম চৌধুরী ও জাতীয় পার্টির ইয়াকুব হোসেন।

আওয়ামী লীগ নেতা ডা. আফছারুল আমীন অভিযোগ করেন, সংশোধিত ভোটার তালিকার নামে চট্টগ্রাম-৮ আসনে (ডবলমুরিং) সন্দ্বীপের ভোটার তালিকা ছাপানো হয়েছে।