বিশেষজ্ঞদের সঙ্গে বিএনপি আইনজীবীদের ভিন্নমত: ৯০ দিন পার হলেই সংবিধান লঙ্ঘন অমিত তালুকদার
সংবিধান প্রণেতা ও বিশেষজ্ঞরা সংসদ ভেঙ্গে দেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা নেই বলে মত দিলেও বিএনপি-জামায়াত জোটের আইনজীবীরা দাবি করছেন, সংবিধান অনুযায়ী এসময়সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
সাবেক যোগাযোগমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা নফহবংি২৪.পড়স-- কে শনিবার বলেন, “৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বিধান অবশ্যই মানতে হবে। এক্ষেত্রে সংবিধানে সুস্পষ্ট নির্দেশ দেওয়া আছে। সংবিধানে কোনো বিধান অস্পষ্ট থাকলেই শুধু তার ব্যাখ্যার জন্য সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠানো যেতে পারে।”
নাজমুল হুদার মতে, ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান সংবিধানে সুস্পষ্টভাবে উল্লে¬খ
থাকায় এর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। তাই এজন্য সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠানোরও প্রয়োজন নেই।
সংবিধান প্রণেতা ও গনফোরাম সভাপতি ড.কামাল হোসেন শুক্রবার বলেছিলেন, “৯০ দিনের পরে নির্বাচন হলে সংবিধান লংঘন হবে বলে বলছে সরকার। কিন্তু ৯০ দিন কিছু নয়। আরও সময় লাগলে নেওয়া যায়-এটা প্রতিষ্ঠিত প্রক্রিয়া। একটি জাতীয় ইস্যুতে নির্বাচন কমিশন হাইকোর্টে সময় চাইতেই পারে। এতে করে সংবিধানের কোনো লঙ্ঘন হবে না। ”
নাজমুল হুদা মনে করেন, ড. কামাল হোসেনের এ ব্যাখ্যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও দেশে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে দেওয়া। তিনি বলেন, “৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বিধান বাধ্যতামূলক, নিদের্শনামূলক নয়। এ নিয়ে সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠানোর প্রশ্নই ওঠে না।”
হুদার বক্তব্যেরই প্রতিধ্বনি করলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন। নফহবংি২৪.পড়স-- কে তিনি বলেন, সংবিধানের বর্তমান বিধান অনুযায়ী ৯০ দিনের পরে নির্বাচন করার কোনো সুযোগ নেই।
বিএনপি-জামায়াতের সমর্থনে ২০০৪ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ড. এম জহিরের মত অবশ্য ভিন্ন। এ বিষয়ে তিনি নফহবংি২৪.পড়স-- কে বলেন, “৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান নির্দেশনামূলক, বাধ্যতামূলক বিধান নয়। সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠিয়ে ৯০ দিনের পরে নির্বাচন করার অনুমতি নেওয়া যেতে পারে।”
ড. জহির আরো বলেন, “বেগম খালেদা জিয়ার বক্তব্যে এটা স্বীকৃত যে ভোটার তালিকা সঠিক নেই। সুপ্রিম কোর্টে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সুপ্রিম কোর্টের রায় মানবে কিনা? খালেদা সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষেত্রে মানা করেননি। তাই আমি আশার আলো দেখতে পাচ্ছি। রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ একটি পদক্ষেপ নিতে পারেন।”
সুপ্রিম কোর্টে রেফার্ন্সে পাঠানোর বিষয়ে সংবিধানের ১০৬ অনুচ্ছেদে বলা হয়েছে, “ যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে, আইনের এইরূপ কোন প্রশ্ন উত্থাপিত হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে, যা এমন ধরনের ও এমন জন-গুরুত্বসম্পন্ন যে, সে সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করতে পারবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করতে পারবেন।”
