২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারাভিযান শুরু করছেন খালেদা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তার পূর্ব নির্ধারিত নির্বাচনী প্রচারাভিযান শুরু করছেন বৃহস্পতিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 07:18 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

সকাল ১০টায় গাজীপুরের শ্রীপুরে পথসভার মাধ্যমে তিনি প্রচারাভিযান শুরু করবেন।  গাজীপুর, গফরগাঁও, ভালুকা, ফুলবাড়ি, মুক্তাগাছা, মধুপুর, ঘাটাইলসহ মোট ৮টি পথসভায় বক্তব্য রাখবেন। পরে ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দানে একটি জনসভায় ভাষণ দেবেন খালেদা জিয়া।

উল্লেখ্য বৃহস্পতিবার থেকে দুদিন তার গাজীপুর, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর ও ময়মনসিংহ জেলায় দু’টি জনসভা ও ২৮টি পথসভায় বক্তব্য রাখার কথা ছিলো। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এ কর্মসুচিতে কিছু কাটছাঁট করা হয়েছে।

(এর আগে এ সংক্রান্ত সংবাদে ভুলবশত বলা হয়েছিল খালেদা জিয়ার নির্বাচনী প্রচারাভিযান স্থগিত- এই ত্র“টির জন্য আমরা দুঃখিত)