২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাবতলী আসনে তারেক প্রতিদ্বন্দ্বিহীন

মহাজোট নেত্রী শেখ হাসিনার নির্বাচন বর্জনের ঘোষণার পরপরই জোটের নেতাকর্মীরা বগুড়ার বিভিন্ন আসনে জমা দেওয়া তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিতে শুরু করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 04:15 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

গাবতলী আসনে মোট ছয়জন প্রার্থীর মধ্যে পাঁচজনই তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরা হলেন আওয়ামী লীগের মোস্তফা আলম নান্নু, এ এইচ এম আজম খান, জাতীয় পার্টির আমিনুল ইসলাম পিন্টু, এলডিপির নজরুল ইসলাম মিন্টু এবং বাসদের শামসুল আলম দুলু।

এর ফলে এই আসনটিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের কোনো প্রতিদ্বন্দ্বিই থাকলো না।