২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের দুগ্র“পের সংঘর্ষের পর নবীনগর থমথমে

আওয়ামী লীগের দুগ্র“পের মধ্যে শুক্রবারের ভয়াবহ সংঘর্ষের পর নবীনগর পৌর এলাকার পরিস্থিতি শনিবার থমথমে রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 09:27 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ দিনভর এলাকায় টহল দেয়। এছাড়া জেলা ও পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারাও নবীনগরে উপস্থিত ছিলেন।

এদিকে শনিবার নবীনগর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রউফের সভাপতিত্বে এক জরুরী সভায় প্রতিপক্ষ গ্র“পের নেতা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম.এ হালিমকে দল থেকে বহিস্কারের সুপারিশ করা হয়েছে।

তবে এম.এ হালিম বলেছেন, এই কমিটির বহিস্কারের কোন এখতিয়ার নেই। বরং কিছুদিন আগে বিতর্কিত এই আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়ে কেন্দ্রীয় কমিটিতে আবেদন করা হয়েছে।

অপরদিকে আব্দুর রউফ বলেছেন, উপজেলা আওয়ামী লীগের মোট ৬৭ জন সদস্যের মধ্যে ৪১ জনের উপস্থিতি ও সম্মতিতে এম.এ হালিমকে দল থেকে বহিস্কারের সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রউফ এবং যুগ্ম আহ্বায়ক এম.এ হালিম গত শুক্রবার একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করলে আইন--শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমাবেশের চেষ্টা করলে উভয় গ্র“পের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বেধে যায়।