২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীতে দোতলা বাসসহ ৩টি গাড়িতে আগুন

রাজধানীর নর্থ সাউথ রোড এবং শুরিটোলায় বৃহস্পতিবার রাতে একটি দোতলা বাসসহ তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত ব্যক্তিরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 09:46 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

পুলিশ জানায়, রাত আনুমানিক আটটার দিকে নগরীর নর্থ সাউথ রোডে একটি দোতলা বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়।

এ ছাড়া সাড়ে আটটার দিকে শুরিটোলায় একটি বাস ও একটি হিউম্যান হলারেও অজ্ঞাত কয়েকজন যুবক আগুন ধরিয়ে দেয়।

তবে দুটি ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।