২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লোডশেডিং মেনে নিন’ --সংসদে বিদ্যুত প্রতিমন্ত্রী

বিদ্যুত প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার পিক আওয়ারে লোডশেডিং মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2006, 02:51 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপি দলীয় নারী সাংসদ হালিমা নেওয়াজের এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, ২০০৮ সালের পর বিদ্যুত পরিস্থিতির উন্নতি হবে।

অপর এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, টঙ্গী পাওয়ার স্টেশন স্থাপনের বিষয়টি প্রাথমিকভাবে তদন্ত করে অনেক অনিয়ম ধরা পড়েছে। বিষয়টি নিষ্পত্তির জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে পাঠানো হয়েছে। এর কার্যক্রম বিবেচনার জন্য আমরা টেকনিক্যাল অডিটের ব্যবস্থা করছি।

এর আগে আওয়ামী লীগ দলীয় সাংসদ রহমত আলী অভিযোগ করেন, তার নির্বাচনী এলাকা গাজীপুরে ১২ থেকে ১৪ ঘন্টা বিদ্যুত থাকে না।

এই অভিযোগের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তিনি বিদ্যুত না থাকার এই বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন।