২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবের হোসেন চৌধুরী ঢাকায়

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী লন্ডনে চিকিৎসা শেষে আজ শনিবার বিকালে ঢাকায় ফিরেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2006, 09:06 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

বর্তমানে তাঁকে বাসায় বিশ্রামে রাখা হয়েছে। সাবের চোখের ‘ডাবল ভিশন’ সমস্যায় ভুগছেন বলে লন্ডনে তাঁর চিকিৎসককে উদ্ধৃত করে দলীয় এক বিবৃতিতে জানানো হয়।

চিকিৎসকরা জানান, মাথায় আঘাতজনিত কারণে সাবের ওই সমস্যায় ভুগছেন।

লন্ডনে তাঁর বিভিন্ন পরীক্ষা--নিরীক্ষা সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকরা তাঁকে আগামী ছয় সপ্তাহ পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন বলে ওই বিবৃতিতে বলা হয়।

এতে জানানো হয়, ছয় সপ্তাহ পর সাবেরের আরও কিছু পরীক্ষা--নিরীক্ষা হবে এবং এরপর তাঁর চোখে প্রিজম লেন্স লাগানো হবে। এ ছাড়া বিশ্রামকালীন সময়ে তিনি লিখিত কিছু পড়তে চাইলে তাঁকে অবশ্যই ডান চোখ বন্ধ রেখে পড়তে হবে।

উল্লেখ্য গত ৭ সেপ্টেম্বর বুধবার ঢাকায় নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশের হামলায় তিনি মারাত্মকভাবে আহত হন।