সংলাপের জন্য চিঠি দেওয়ার আগে সরকারকে শর্ত মানতেই হবে : জলিল
সংস্কার প্রস্তাব প্রশ্নে সংলাপের জন্য চিঠি দেওয়ার আগে সরকারকে তাদের জোটের শর্ত দুটি আবারো মেনে নেওয়ার দাবি জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
দলীয় সভানেত্রী শেখ হাসিনার ধানমণ্ডির কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সভা শেষে তিনি এ কথা বলেন।
তিনি সাংবাদিকদের বলেন, সংস্কার প্রশ্নে সরকার সংলাপ করতে চাইলে ১৪ দলকে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার আগে তাদের এই নিশ্চয়তা দিতে হবে যে বিচারপতি কেএম হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন না এবং প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ তাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।
ওই সভায় আব্দুল জলিল ১৪ দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। এসব কর্মসূচি হলো, হরতালে পুলিশী নির্যাতনের প্রতিবাদে ২৩ সেপ্টেম্বর, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৮ সেপ্টেম্বর এবং নিরবিচ্ছিন্ন পানি, বিদ্যুত ও গ্যাস সরবরাহের দাবিতে ৬ অক্টোবর সারাদেশে বিক্ষোভ--সমাবেশ আয়োজন।
