২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ সংসদে উত্থাপিত

শিল্প প্রতিষ্ঠানে শিশু শ্রমিক নিয়োগ নিষিদ্ধ এবং ন্যুনতম মজুরি বাস্তবায়নে বাধ্যবাধকতার বিধান আজ বুধবার ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ সংসদে উত্থাপিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 10:24 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

বিলটি যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করে চার দিনের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটিতে পাঠানো হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান বিলটি সংসদে উত্থাপনের অনুমতি চাইলে আওয়ামী লীগের শাজাহান খান এতে আপত্তি তোলেন।

শাজাহান খান বিলটি মালিক ও শ্রমিকের সমঝোতার মাধ্যমে সংশোধন করে উত্থাপনের অনুরোধ জানালে তার আপত্তিটি কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

বিলটিতে দুর্ঘটনাজনিত কারণে নিহত শ্রমিকদের জন্য এক লাখ টাকা এবং স্থায়ীভাবে অক্ষম শ্রমিকদের জন্য এক লাখ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে।

এ আইনটি কার্যকর হলে বর্তমানে প্রচলিত ৫০টি আইনের অধিকাংশই রহিত হয়ে যাবে।