২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্যকরি সংসদ এখন সময়ের দাবি: ড. কামাল হোসেন

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের চৌদ্দ কোটি মানুষের সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে একটি কার্যকরি সংসদ। যে সংসদে আপামর জনসাধারণের দুঃখ - দুর্দশার কথা উত্থাপন করা যাবে। দেশ এখন স্বৈরশাসনের কবলে। এই সন্ত্রাস ও স্বৈরশাসন থেকে মুক্ত হতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 10:12 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট রাজবাড়ী মাঠে পল্ল¬ী বিদ্যুত উন্নয়ন সংগ্রাম পরিষদ আয়োজিত এক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

সংগ্রাম পরিষদের সদস্য মাজেদ আলীর সভাপতিত্বে মহাসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কানসাট আন্দোলনের নেতা সংগ্রাম পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক আরেপ আলী টিসু, গণফোমের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, গণফোরাম নেতা পঙ্কজ ভট্টাচার্য, জহিরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা প্রমুখ।

মহাসমাবেশে ড. কামাল আরো বলেন, সকল ক্ষমতার মালিক জনতা যখন পানি - বিদ্যুত চায় তখন তাদের গুলি করা হয়। রাজপথে বিরোধী দলীয় নেতা - নেত্রীদের উপর নির্যাতন করা হয়। কার্যকর সংসদ থাকলে এটা হতো না। একটি গণতান্ত্রিক দেশে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। সুষ্ঠু মানবাধিকার থাকবে। আর এর জন্য প্রয়োজন সৎ যোগ্য জন প্রতিনিধি।

গোলাম রব্বানী বলেন, শিবগঞ্জের মাটিতে যে দুর্নীতি, অন্যান্যের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে তা অব্যাহত থাকবে এবং নিশ্চয় আমরা দুর্নীতির শেকড় পর্যন্ত উপড়ে ফেলবো।

পরে ড. কামাল আরো কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন।