২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার দেশব্যাপী অবরোধ, বৃহস্পতিবার সকাল--সন্ধ্যা হরতাল ঃ শেখ হাসিনা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কার ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ বিরোধী দল বুধবার দেশব্যাপী সড়ক ও রেলপথ অবরোধ ও বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পল্টন ময়দানে হাজারো জনতার সমাবেশে বিপুল করতালি ও শ্লোগানের মধ্যদিয়ে বর্তমান সরকারের একেবারে শেষ দিকে এসে সরকার বিরোধী আন্দোলনের  এ নতুন কর্মসূচি ঘোষণা করলেন।