২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তফসিল ঘোষণার আগেই নির্বাচনী প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

নির্বাচনের দিনক্ষণ আর তফসিল ঘোষণার আগেই ভোটের প্রচার -- প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 05:25 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার রোববার সাংবাদিকদের বলেন, নির্বাচন আচরণ বিধি অনুযায়ী, শুধু তফসিল ঘোষণার পরেই দেয়াল লিখন ও প্রমানাকৃতির রং -- বেরং এর পোস্টার ছাপানো যেতে পারে। কিন্তু এখনই রাজধানীসহ দেশের অনেক নগরীতে এসব প্রচার -- প্রচারণা শুরু হয়ে গেছে বলে কমিশনের নজরে এসেছে।

আবদুর রশীদ সরকার বলেন, নির্বাচন আচরণবিধি অনুযায়ী এখনই রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে পুলিশববাহিনীকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে। 

সচিব জানান, তফসিল ঘোষণার পরে রাজনৈতিক দলগুলোর এ সব আগাম প্রচার -- প্রচারণা তাদের নির্ধারিত নির্বাচনী ব্যয়ের (সর্বোচ্চ ৫ লাখ টাকা) মধ্যে দেখানো হবে।

১৯৯৬ সালের নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আইনের ৫ ধারার বিভিন্ন উপধারায় অবশ্য নির্বাচনী প্রচারণায় দেয়াল লিখন ও ব্যানার একেবারে নিষিদ্ধ করা হয়েছে।

একই আইনে তফসিল ঘোষাণার পরেই প্রার্থীরা দেশী কাগজে সাদা কালো রঙে ২৩ বাই ১৮ ইঞ্চি আকৃতির পোস্টার এবং দৈর্ঘ, প্রস্থ ও উচ্চতায় ৫ মিটার পর্যন্ত নির্বাচনী প্রতীক প্রচার করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে।