আ.লীগ নির্বাচন বয়কট করলে কোন জোটে যাব না : এরশাদ
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিরোধী জোট নির্বাচন বয়কট করলে কোন জোটে যোগ না দিয়ে এককভাবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এরশাদ শনিবার গাজীপুরের রাজবাড়ি ময়দানে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার স্বার্থে তার দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে কোন জোটে না গিয়ে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরো বলেন, আমরা চারদলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যোগদান প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। তাদের সাথে কর্মসূচি নিয়ে আলোচনার পর আমরা এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেব।
ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাহমুদ হাসানের (অব.) সভাপতিত্বে অনুষ্ঠিত ওই জনসভায় আরো উপস্থিত ছিলেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও পার্টির জেলা নেতৃবৃন্দ।
