২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাত, আরোগ্য কামনা

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া বিউটেনিস বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 07:04 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

রাষ্ট্রপতির স্বাস্থ্যের ক্রমাগত উন্নতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতির পুরোপুরি আরোগ্যও কামনা করেন তিনি।

 রাষ্ট্রপতি তার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে খুবই মূল্য দিয়ে থাকে।

নিজের স্বাস্থ্য সম্পর্কে রাষ্ট্রপতি মার্কিন রাষ্ট্রদূতকে বলেন, তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন এবং বর্তমানে অনেক ভালো বোধ করছেন।

উভয় দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরো জোরদার হবে বলেও মার্কিন রাষ্ট্রদূত বৈঠকে আশা প্রকাশ করেন। এছাড়া পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়।

রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোঃ আমিনুল করিম, প্রেস সেক্রেটারি এম মোখলেছুর রহমান চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা ও ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।