২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ তারিখের মহাসমাবেশ হবে বাঁচা-মরার লড়াই: জলিল

‘আগামী ১৮ তারিখের মহাসমাবেশ আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। বাঁচা-মরার লড়াই। এ লড়াইতে হয় সবাই মিলে বাঁচবো, না হয় এক সঙ্গে মরবো।’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 05:05 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার মহাসমাবেশের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সভায় দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল একথা বলেন।

তিনি বলেন, সরকার রাষ্ট্রের তিন প্রধান অঙ্গকে ধ্বংস করেছে। সংস্কার প্রস্তাব আšর্তজাতিকভাবে স্বীকৃতি পেলেও প্রধানমন্ত্রী তা বুঝতে চাইছেন না। কিন্তু সবই তাকে বুঝতে হবে, মানতেও হবে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাজেদা চৌধুরী, ওবায়দুল কাদের, আব্দুল মান্নান, হাসানুল হক ইনু, পংকজ ভট্টাচার্য, বিমল বিশ্বাস, জাফর সাজ্জাদ প্রমুখ।

এছাড়া সভায় রাজধানীর পার্শ্ববতী ২১টি জেলার ১৪ দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

রাশেদ খান মেনন বলেন, সমাবেশকে শুধু সমাবেশ হিসেবে দেখলে চলবে না। বরং সরকারকে সর্বশক্তি দিয়ে শেষবারের মত ধাক্কা দেয়ার জন্য তৈরি থাকতে হবে।

তোফায়েল আহম্মেদ বলেন, প্রধানমন্ত্রী নীল নক্সার নির্বাচন করার পরিকল্পনা করেছেন । আমরাও আমাদের  সংস্কার ছাড়া কোনো নির্বাচন করতে দেবো না।

আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা আর পড়ে পড়ে মার খাবো না। এখন প্রস্তুত হোন পাল্টা আঘাত হানার জন্য।’

সভায় বিভিন্ন জেলা থেকে আসা নেতারা মহাসমাবেশ থেকে সরকার পতনের কঠোর কর্মসূচী ঘোষণার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।