ব্লাশফেমি আইন প্রবর্তনের দাবিতে নির্বাচনে আসছে খতমে নবুয়ত আন্দোলন
ব্লাশফেমি আইন প্রবর্তনের দাবিতে প্রথম বারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বিতর্কিত ও উগ্র ধর্মীয় সংগঠন খতমে নবুয়ত আন্দোলন, বাংলাদেশ।
দলের শীর্ষ নেতারা জানান, আহমদীয়াদের অমুসলিম ঘোষণা করাসহ দেশে ‘ব্লাশফেমি আইন’ বাস্তবায়নের দাবিতে তারা ২০০৭ সালের নির্বাচনে অংশ নিচ্ছে।
খতমে নবুয়ত আন্দোলনের আমীর মুফতি নূর হোসাইন নূরানী বুধবার বিডিনিউজ২৪ডটকমকে বলেন, চার দল বা ইসলামী ঐক্য জোট থেকে নয়, এই প্রথমবারের মতো আমরা দলগতভাবে ‘ছাতা’ মার্কা নিয়ে জাতীয় নির্বাচন করবো।
নূরানী বলেন, সংসদে ব্লাসফেমী আইন তথা মহানবীর (স.) মর্যাদা সংরক্ষণ ও তার অবমাননা প্রতিরোধ আইন বাস্তবায়নের দাবিতেই আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ।
নূরানী দাবি করেন, ‘আমরা চার দলের সঙ্গে কোনো না কোনোভাবে তো আছিই; এখন আমরা ওই দাবিতে ১৪ দলেরও সমর্থন পাবো বলে আভাস পাচ্ছি। প্রয়োজনে নির্বাচনে সমর্থন আদায়ে আমরা তাদের সঙ্গেও বৈঠক করবো।’
দলের মহাসচিব মওলানা আব্দুল আলীম নিজামী বিডিনিউজ২৪ডটকমকে বলেন, ‘সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই’ জামায়াতে ইসলামীর এই শ্লোগান একটি ইসলামের বিকৃতি।
খতমে নবুয়ত আন্দোলন নেতারা দাবি করেন, সারাদেশে তাদের অন্তত ৩০ লাখ কর্মী -- সমর্থক আর ভোটার রয়েছেন। ১৯৭২ সাল থেকেই বিভিন্ন নামে খতমে নবুয়ত আন্দোলনের নেতাকর্মীরা কাজ করে আসলেও গত বছর তারা খতমে নবুয়ত আন্দোলন, বাংলাদেশ নামে আতœপ্রকাশ করেন।
