মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা হচ্ছে না
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম মঙ্গলবার সংসদে বলেছেন, দেশে মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা তৈরি করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে ইতিপূর্বে প্রণীত চারটি তালিকার মধ্যে কমপক্ষে দুটিতে বা কোনো তালিকায় যাদের নাম নেই, তাদের নাম উপজেলা বাছাই কমিটির মাধ্যমে তালিকাভূক্তির প্রক্রিয়া চলছে।
বিএনপির নূরুল ইসলামের এক প্রশ্নের জবাবে সংসদে প্রতিমন্ত্রী আরো বলেন, দেশে বর্তমানে প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৯২৫ জন। তালিকায় মুক্তিযোদ্ধার মধ্যে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা চলতি অর্থ বছরে ৪২ দশমিক ৮৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
