২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে পাবনায় অর্ধদিবস হরতাল

প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ও আসাদুজ্জামান নূরসহ দলীয় নেতা--কর্মীদের উপর পুলিশ ও সরকার দলীয় ক্যাডারদের হামলার প্রতিবাদে পাবনায় বুধবার অর্ধদিবস হরতাল আহ্বান করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2006, 07:50 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

পাবনা জেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগ এই হরতাল আহ্বান করে।

শহরের কালাচাঁদপাড়ায় মঙ্গলবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মনসুর আলীর বাসভবনে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ--সভাপতি এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল হক টুকু, সহ--সভাপতি রেজাউল রহিম লাল, অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, অ্যাডভোকেট তসলিম হাসান সুমন ও কামিল হোসেন।

পরে জেলা আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষ থেকে রাতে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।