২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী উত্যক্ত করার অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কারের সুপারিশ

বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ছাত্রদল জাবি শাখার এক নেতাকে বহিষ্কারের জন্য সিন্ডিকেটে সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2006, 07:42 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

এ ছাড়া কমিটি আরও সাতজনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভিন্ন মেয়াদে শাস্তিসহ অর্থ জরিমানা করারও সুপারিশ করেছে।

সোমবার অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির বৈঠকে ছাত্রদল নেতা সাঈদকে তার সহপাঠীকে উত্যক্ত করার অভিযোগে একবছরের জন্য বহিষ্কার করা ছাড়াও তাকে আজীবন স্থগিত বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

তাছাড়া এ ঘটনায় তার সহযোগী শফিক ও সজীবকে একবছরের জন্য স্থগিত বহিষ্কারাদেশসহ তিন হাজার টাকা জরিমানা করার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া বৈঠকে গত ২ ফেব্র“য়ারি ব্যবসায় প্রশাসন বিভাগের এক ছাত্রীকে নিপীড়নের দায়ে বহি®কৃত শিক্ষক তানভীর আহমেদ সিদ্দিকীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার দায়ে ওই বিভাগের ছাত্র শান্ত, রেজা ও সাকিকে ছয় মাসের জন্য বহিষ্কার এবং অপর দুই ছাত্র জিকো ও কারিমকে এক বছরের জন্য স্থগিত বহিষ্কার ও তিন হাজার টাকা জরিমানা করার সুপারিশ করা হয়েছে।