২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে সন্তু লারমা আগমনের প্রতিবাদে অনশন ও কালো পতাকা মিছিল

পাহাড়ি নেতা সন্তু লারমার বান্দরবানে আগমনের প্রতিবাদে সমঅধিকার আন্দোলন রোববার কালো পতাকা মিছিল, সমাবেশ এবং অনশন কর্মসূচি পালন করেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 10:15 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

স্থানীয় প্রেসক্লাব চত্বরে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দু’ঘণ্টার অনশন কর্মসূচিতে সংগঠনের যোগ দেয়।

অনশনস্থলে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের সদর উপজেলা কমিটির সভাপতি হাফিজুর রহমান মাস্টার, নুরুল আলম, গোলাম সরোয়ার সোহাগ, সালেহ আহম্মদ এবং মোহাম্মদ শফি বক্তব্য রাখেন।

অনশন কর্মসূচি শেষে হাফিজুর রহমান মাষ্টার তাদের শরবত পান করিয়ে অনশন ভাঙ্গান।

পরে সমঅধিকারের বিশাল কালো পতাকা মিছিল শহর প্রদক্ষিণ করে।

সন্তু লারমার আগমনের প্রতিবাদে সমঅধিকার আন্দোলন গত তিন দিন ধরে শহরে নানা কর্মসূচি পালন করছে। রোববার শহরে বিপুল সংখ্যক কালো পতাকা উত্তোলন করা হয়।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।