খালিশপুরে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের অবরোধ
শ্রমিকদের বকেয়া প্রায় ৪০ কোটি পরিশোধের দাবিতে জেলার খালিশপুরের শিল্পাঞ্চলে রোববার শান্তিপূর্ণভাবে সকাল -- সন্ধ্যা হরতাল পালিত হয়।
আন্দোলনরত শ্রমিকরা মঙ্গলবার খুলনা ও যশোরের আটটি রাষ্ট্রায়ত্ত পাটকল এলাকায় অনির্দিষ্টকালের রাজপথ - রেলপথ অবরোধ কর্মসূচী পালন করতে যাচ্ছে। পাট সূতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ এই আন্দোলনের ডাক দিয়েছে।
স্থানীয় ১৪ দল এরই মধ্যে আন্দোলনরত শ্র্রকিদের কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করেছে।
পুলিশের গুলিতে শ্রমিক নিহত হওয়ার বিচার, ১৬ হাজার শ্রমিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা প্রত্যাহার এবং বকোয়া টাকার দাবিতে শ্রমিক কর্মচারীরা ওই আন্দোলন করে আসছেন। এ নিয়ে এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা।
