২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লহ্মীপুরে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা আহত

লহ্মীপুরে শনিবার বিএনপি সমর্থিত সন্ত্রাসীরা মাসুদুর নবী (৩৫) নামে এক যুবলীগ নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লহ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2006, 10:17 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

মাসুদুর নবী দীঘলি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে দলীয় সূত্র জানায়।

সূত্র জানায়, মাসুদুর নবীকে শনিবার সকালে সদর উপজেলার দীঘলি গ্রাম থেকে বিএনপি সমর্থিত বাবুল বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়। ঘটনার পর সদর থানা পুলিশকে খবর দেওয়া হলে মান্দারী ফাঁড়ি পুলিশ গুরুতরর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। 

বর্তমানে স্থানীয় একটি ক্লিনিকে তার চিকিৎসা চলছে।