এরশাদ ১৩ দিনের সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন
জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ১৩ দিনের সৌদি আরব সফর শেষে শনিবার দেশে ফিরেছেন।
সকাল ৯টায় এরশাদ জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌছুলে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান গোলাম মোসি তাকে স্বগত জানান।
জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, এরশাদ মেডিক্যাল চেক-আপ এবং চিকিৎসার জন্য সৌদি আরব গিয়েছিলেন।
তবে বিশ্বস্ত একটি সূত্র বিডিনিউজকে জানিয়েছে, এরশাদ চারদলীয় জোটে যোগদানের বিষয়ে জামায়েত ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সমাজ কল্যণ মন্ত্রী আলী আহসান মোজাহিদীর সঙ্গে সৌদি আরবে বৈঠক করেছেন। কিন্তু জাতীয় পার্টি বৈঠকের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেনি।
