২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে

জাতীয় সংসদের ২৩তম অধিবেশন রোববার শুরু হচ্ছে। ধারনা করা হচ্ছে ৮ম সংসদের এটাই শেষ অধিবেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2006, 04:45 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

সংসদে প্রধান বিরোধীদল আওয়ামী লীগ এ অধিবেশনে যোগদান বা বয়কট করার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

রোববার সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এই অধিবেশন কতদিন চলবে, তা নির্ধারন করবে।

স্পীকার ব্যরিস্টার জমির উদ্দিন সরকার শনিবার বিডিনিউজকে জানিয়েছেন, সংসদের এই অধিবেশন ১০ থেকে ১৫ কার্যদিবস পর্যন্ত চলতে পারে।

উল্লেখ্য, ৮ম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিলো ২৮ অক্টোবর ২০০১ সালে।