২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবের চৌধুরীর শারিরীক অবস্থা আশঙ্কামুক্ত

আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর শারিরীক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। এ কারণে তাকে আপাতত: চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2006, 09:24 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার সিঙ্গাপুর নেওয়ার পরামর্শ দেন। তবে পরে তা স্থগিত করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, সাবের হোসেনের শারিরীক অবস্থা বুধবারের তুলনায় একটু ভালো।

তবে তার পরিবার সূত্রে জানা গেছে, তিনি এখনও বিছানায় উঠে বসতে পারছেন না।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সাবের হোসেন চৌধুরী বুধবার ১৪ দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালনকালে পুলিশের লাঠিপেটায় মারাত্মক আহত হন।

বর্তমানে তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।